http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, January 20, 2021

JATIYO SOMAJTANTRIK DAL

বাংলাদেশকে ২০ লক্ষ ডোজ করোনা ভ্যাকসিন উপহার দেয়ায় ভারতের প্রতি জাসদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ২০ জানুয়ারি ২০২১ বুধবার এক বিবৃতিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি ও এস্ট্রোজেনিকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইন্সটিটিউট কর্তৃক উৎপাদিত ২০ লক্ষ ডোজ করোনা ভ্যাকসিন 'কোভিশিল্ড' উপহার হিসাবে বাংলাদেশকে দেয়ায় ভারত সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তারা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির 'নেইবারহুড ফার্স্ট-সবার আগে প্রতিবেশী' নীতির অংশ হিসাবে প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ, আফগানিস্তান, মরিশাস, মায়ানমারকে উপহার হিসাবে ১ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার পদক্ষেপের প্রশংসা করেছেন। তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনার শুরু থেকেই করোনা মোকাবেলায় বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা, প্রতিবেশী দেশগুলোকে শুভেচ্ছা ও উপহার হিসাবে ঔষধপত্র ও চিকিৎসা সামগ্রী প্রদান করে ভারত সরকার বন্ধুত্ব ও সহযোগীতার যে মনোভাব প্রকাশ করেছে তা বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতই অন্যান্য প্রতিবেশী দেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থণ ও সহযোগীতার মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগীতার সম্পর্কের সূচনা হয়েছিল তা আজ সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। বার্তা প্রেরক সাজ্জাদ হোসেন দফতর সম্পাদক

DIN BODOL BY ARONA INTERNATIONAL (Check Video)

Tuesday, January 19, 2021

EKATTORER GHATAK DALAL NIRMUL COMMITTEE

প্রেস বিজ্ঞপ্তি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তিন দশক উপলক্ষে আন্তর্জাতিক ওয়েবিনার ’৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য নির্মূল কমিটি ৩০ লক্ষ গণস্বাক্ষরযুক্ত আহ্বান জাতিসংঘে পাঠাবে ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং সন্ত্রাসী মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সর্ববৃহৎ নাগরিক সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আজ (১৯ জানুয়ারি) কেন্দ্র ও বিভিন্ন শাখার উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। সকালে কেন্দ্র ও মহানগরের নেতৃবৃন্দ মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদজননী জাহানারা ইমামের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ ও শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নির্মূল কমিটির ৩০তম জন্মদিনের অনুষ্ঠানসূচি আরম্ভ হয়। বিকেলে সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করা হয়, যেখান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন নির্মূল কমিটির সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, নির্মূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, নির্মূল কমিটির আইটি সেলের সভাপতি শহীদসন্তান আসিফ মুনীর তন্ময়, নির্মূল কমিটির সাংস্কৃতিক স্কোয়াডের সাধারণ সম্পাদক সঙ্গীতশিল্পী জান্নাতুল ফেরদৌসী লাকী, সর্ব ইউরোপীয় নির্মূল কমিটির সভাপতি সমাজকর্মী তরুণ কান্তি চৌধুরী, সর্ব ইউরোপীয় নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সমাজকর্মী আনসার আহমেদ উল্যাহ, ইন্দো-বাংলাদেশ ফোরাম ফর সেক্যুলার হিউম্যানিজমের সাধারণ সম্পাদক সমাজকর্মী বিদ্যুৎ দেবনাথ, নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক শওকত বাঙালী, নির্মূল কমিটির আইন সহায়ক কমিটির দপ্তর সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান বাবু ও নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সমাজকর্মী কাজী মুকুল প্রমূখ। সভাপতির প্রারম্ভিক ভাষণে শাহরিয়ার কবির ৩০ বছরের আন্দোলনের দীর্ঘ পদযাত্রায় বিভিন্ন ঘাত-প্রতিঘাত ও সাফল্যের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মূল কমিটি আগামী এক বছরে বাংলাদেশের মাটিতে সংঘটিত ১৯৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের ৩০ লক্ষ নাগরিকের স্বাক্ষর সংগ্রহ করে জাতিসংঘ সহ সদস্য রাষ্ট্রসমূহের সরকারের নিকট পাঠাবে। তিনি বলেন, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন এবং বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের উদ্যোগ গ্রহণের জন্য ২০১৭ সালের মার্চে জাতীয় সংসদে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হলেও সরকারিভাবে এ পর্যন্ত ’৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। এক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’ শাহরিয়ার কবির আরও বলেন, ‘পাকিস্তান ও পাকিস্তানপন্থীরা প্রথম থেকেই ’৭১-এর গণহত্যার দায় শুধু অস্বীকার করছে না, বরং এই মুক্তিযুদ্ধকালে তথাকথিত পাকিস্তানিদের হত্যার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনীকে দায়ী করছে। নির্মূল কমিটি দীর্ঘকাল পাকিস্তান সহ বিভিন্ন দেশে ’৭১-এর নৃশংসতম গণহত্যার জন্য পাকিস্তানকে দায়ী করে গণহত্যাকারীদের বিচারের পক্ষে দেশে ও বিদেশে জনমত সৃষ্টির কার্যক্রম অব্যাহত রাখলেও সরকার সক্রিয় উদ্যোগ গ্রহণ করলে অন্তিমে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে গণহত্যাকারী পাকিস্তানের মিথ্যা বয়ান সত্য বলে প্রতিষ্ঠিত হবে এবং এর জন্য আমাদের ৩০ লক্ষ শহীদ পরিবার সহ গোটা জাতির কাছে দায়ী থাকতে হবে।’ প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি না হলে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটা গণমানুষের কাছে পৌঁছুতে পারত না। গণমানুষ যদি আন্দোলিত না হত তাহলে হয়ত আমাদের দল এবং সরকার অগ্রাধিকারের ভিত্তিতে যুদ্ধাপরাধীদের বিচারে হয়তো এভাবে উদ্যোগ নিত না। শহীদ জননী জাহানারা ইমাম, কবি সুফিয়া কামাল, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির সহ যারা নির্মূল কমিটির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের সবার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আজকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে নির্মূল কমিটি যে প্রস্তাব করেছে সে প্রস্তাবের সাথে আমি একমত পোষণ করি। দ্রুতই মন্ত্রীপরিষদে নির্মূল কমিটির এই দাবীর বিষয়ে আমি কথা বলব। নির্মূল কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আর কোনো সংগঠন একটানা ত্রিশ বছর একটি আন্দোলন চালিয়ে যেতে পারেনি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন এমন একটি আন্দোলন যেখানে সব সময় দেশের সর্বশ্রেষ্ঠ মানুষেরা যুক্ত হয়েছেন। এ বিষয়ে নির্মূল কমিটি গর্ব করতেই পারে। আমাদের সফলতা অনেক, ব্যর্থতার দায় আমরা নেব নাÑ কারণ, যখন আমরা দেখি একজন শাহরিয়ার কবির এদেশে স্বাধীনতা পদক পান না, কিন্তু এমন অনেককে পদকটি দেওয়া হয়েছে তাদের আমরা চিনি না, ফলে নির্মূল কমিটির যদি কোনো ব্যর্থতা থেকে থাকে সেটি রাজনৈতিক দলগুলোর ক্ষমতার রাজনীতির বিষয়। নির্মূল কমিটি কখনও ক্ষমতা চায়নি, নির্মূল কমিটি ঘাতক-দালালদের বিচারের জন্য, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন চালিয়ে গিয়েছে, আন্দোলন চালিয়ে যাবে। কেন্দ্রীয় কমিটির নেতা কথাশিল্পী অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, নির্মূল কমিটির এই বিশাল কর্মকাণ্ডে অনেকেই জড়িত। তাদের সবার কাছে এই দেশ কৃতজ্ঞ থাকবে। আমি শাহরিয়ার কবিরের নাম আলাদাভাবে মনে করিয়ে দিতে চাই, মুক্তিযুদ্ধের জন্য একজন মানুষের এত তীব্র ভালবাসা থাকতে পারে, নিজের চোখে দেখেও বিশ্বাস হতে চায় না! জোট সরকারের আমলে প্রতিহিংসার কারণে শাহরিয়ার কবির জেল খেটেছেন। এই দেশকে ভালবাসার জন্য একজন মানুষকে কত কষ্ট করতে হয়, আমি নিজের চোখে দেখেছি। যুদ্ধাপরাধী শর্ষিনার পীরকে স্বাধীনতা পদক দিয়ে এই দেশকে অনেক বড় অপমান করা হয়েছে। অথচ মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মানিত করার বেলায় শাহরিয়ার কবিরকে কারও চোখে পড়ে না ভেবে আমি মাঝে মাঝে অবাক ও হতাশ হয়ে যাই! কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, ‘স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি ওয়াজ ও দাওয়াতি কার্যক্রমের নামে তৃণমূলে বিস্তার ঘটাচ্ছে। নির্মূল কমিটিকে এই অপশক্তি প্রতিরোধে তৃণমূলে সংগঠনের বিস্তার ঘটাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলবাদী অপশক্তির অপপ্রচার বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অপশক্তি ‘সাইবার জেহাদ’ মোকাবেলার জন্য নির্মূল কমিটি একটি সাইবার বাহিনী গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। দেশে বিদেশে নির্মূল কমিটির বর্তমান সদস্য সংখ্যা প্রায় এক লক্ষ। আগামী সম্মেলনের আগে এই সংখ্যা ১০ লক্ষে উন্নীত করার পদক্ষেপ নেয়া হবে। সভায় অন্যান্য বক্তা নির্মূল কমিটির আন্দোলনের ৩০ বছরের বিভিন্ন অর্জন তুলে ধরে বলেন, একটি সংগঠন ও আন্দোলন কীভাবে একটি প্রতিষ্ঠানে পরিণত হতে পারে তার অনন্য দৃষ্টান্ত হচ্ছে নির্মূল কমিটি। তারা বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বে নির্মূল কমিটির ধর্মনিরপেক্ষ মানবতার আন্দোলন আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। mUKTI mAJID, eNAYETGANJ, hAZARIBAG সংবাদদাতা

Monday, December 21, 2020

Remember of Svientist Maksudul Alam il

 

সোনারগাঁয়ে বিজ্ঞানী মাকসুদুল আলমের স্মরণসভা

পাটের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলম-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সোনারগাঁও পৌরসভা সংলগ্ন সুবর্ণগ্রাম কালচারাল সেন্টারে 'সুবর্ণগ্রাম ফাউন্ডেশন' এ স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় বক্তব্য রাখেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি ও লেখক শাহেদ কায়েস, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি লেখক শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, রোকেয়া আক্তার, মিঠুন চন্দ্র দাস, নাভিয়া লতিফ লামি, দিপ্তী রানী সূত্রধর প্রমুখ।

অনুষ্ঠানে বিজ্ঞানী মাকসুদুল আলম-এর জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয়। আলোচকরা বলেন, যে দেশে গুণীর কদর হয় না, সেই দেশে গুণী মানুষ জন্ম নেয় না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিজ্ঞানী মাকসুদুল আলম-এর মত মানুষদের স্মরণ করতে হবে। বিজ্ঞানী মাকসুদুল আলমের স্বপ্ন ছিল পাটের জীবন রহস্য উন্মোচনের গবেষণা সেন্টারটিকে একটি স্বাধীন ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা। এ ইনস্টিটিউটে শুধুমাত্র পাটের জিনোম নিয়ে গবেষণা নয়, অন্যান্য শস্যেরও জিনোম আবিষ্কারে গবেষণা করা হবে, যেখানে বাংলাদেশের নবীন গবেষক ও বিজ্ঞানীরা কাজ করার সুযোগ পাবেন।


আলোচনায় একটি বিষয় নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। একজন আলোচক বলেন- কথা ছিল ‘স্বপ্নযাত্রা’ প্রকল্পটিকে ধীরে ধীরে কৃষি মন্ত্রণালয়-এর অধীনে একটি স্বাধীন ইন্সটিটিউট হিসেবে দাঁড় করানো হবে। ‘স্বপ্নযাত্রা’ প্রকল্পটি যখন শুরু হয়, তখন যে ডিপিপি, অর্থাৎ উন্নয়ন প্রকল্পের ছক পাশ হয়েছিল, যেটার উপর ভিত্তি করে প্রজেক্টটি চলছিল, সেখানে স্পষ্ট লেখা ছিল এটি হবে একটি স্বাধীন প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশের জিনোম গবেষণায় সরকারি-বেসরকারি খাত সহ তৃতীয় বিশ্বের জনগণের জিনোম গবেষণার একটি প্ল্যাটফরম হবে। কিন্তু এখন শুনতে পাচ্ছি গবেষণা সেন্টারটি আলাদা কোনো স্বাধীন ইন্সটিটিউট হবে না, পাট গবেষণা কেন্দ্রের অধীনে জিনোম রিসার্চ উইং হিসেবে থাকবে। এতে আলোচকরা এই ইন্সটিটিউট এর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

বিজ্ঞানী মাকসুদুল আলম-এর হাতে গড়া গবেষণা সেন্টারটিকে স্বাধীন ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পদক্ষেপ কামনা করেন আলোচকরা। এ ছাড়া পাটের জীবন রহস্য উন্মোচনের জন্য বিজ্ঞানী মাকসুদুল আলমকে গবেষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সর্বাত্মক সহযোগিতাকে সাধুবাদ ও অভিনন্দন জানানো হয়।

_______


Shahed Kayes

Writer, Rights Activist
Graduate student at Chonnam National University, Gwangju, South Korea

Founder, Policy Director  
Subornogram Foundation
Sahapur, Sonargaon- 1440, Narayanganj, Bangladesh
Website: subornogram.org
Email:     info@subornogram.org
               subornogram.foundation@gmail.com 
               shahed@subornogram.org
               shahedkayes@gmail.com 
           
I am only one, but still, I am one. I cannot do everything, but still, I can do something; And because I cannot do everything I will not refuse to do the something that I can do.  - Helen Keller.

Monday, October 5, 2020

SOUTH ASIAN JOURNALISTS FORUM ------FIHA ORGANIZATION Press Release

">প্রেস রিলিজ: >সার্ক জার্নালিস্ট ফোরামে"-র সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট নেপাল, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ নির্বাচিত। """""""""""""''''' ইন্টারন্যাশনাল ডেস্ক: """"""”"""''''''''' দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত আটটি দেশের সাংবাদিকদের কে নিয়ে গঠিত, সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটি ঘোষণা করা হয়। গতকাল রাতে এক ভিডিও কনফারেন্সে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সবার মতামতের ভিত্তিতে, প্রেসিডেন্ট হিসেবে নেপালের সিনিয়র সাংবাদিক ইন্দো নেপাল জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট ,এশিয়ান টাইমসের সম্পাদক ও প্রকাশক রাজু লামা কে ঘোষণা করা হয়।
সেক্রেটারী জেনারেল হিসেবে বাংলাদেশের, তৃণমূল বার্তা ও হ্যালো ঢাকা নিউজ এর সম্পাদক ও প্রকাশক, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের মহাসচিব মোঃ আবদুর রহমানের নাম ঘোষণা করা হয়।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিহার এর প্রেসিডেন্ট, গোরাল টাইমসের সম্পাদক সিনিয়র সাংবাদিক রামনাথ বিদ্রোহের নাম ঘোষণা করা হয়। সেক্রেটারি (সচিব)হিসেবে আফগানিস্তান কাবুল প্রেসক্লাবের জাতীয় সদস্য খলিল রহমান ওয়াহিদ এর নাম ঘোষণা করা হয়।
কোষাধক্ষ্য হিসেবে পাকিস্তানের পাঞ্জাব নিউজ এর সিনিয়র সাংবাদিক সগীর আহমেদ কোমার এর নাম ঘোষণা করা হয়। এবং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে, জার্নালিস্ট এসোসিয়েশন অব ভুটানের প্রেসিডেন্ট রিনঝিন ওয়াংচু, শ্রীলংকার সিনিয়র সাংবাদিক স্বর্ণাবাহির এডিটর আমিলা বালা জয়সুরিয়া ও মালদ্বীপের এবিএম নিউজ এর সিনিয়র সাংবাদিক ইসমাইল শাহূর নাম ঘোষণা করা হয়। সভা শেষে, সবার মতামতের ভিত্তিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে গেলে আগামী, ডিসেম্বর বা জানুয়ারিতে দিল্লি বা কাঠমুন্ডুতে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কনফারেন্সের আয়োজন এর কথা ঘোষণা করা হয়।

Friday, September 11, 2020

Press Release Juba Mohilla League


বাংলাদেশ যুব মহিলা লীগ এর সভাপতি, সাবেক সাংসদ নাজমা আক্তার এর মা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।