http://themonthlymuktidooth.blogspot.com

Monday, October 5, 2015

Press Release from Dhaka Union of Journalists (DUJ)

                Dhaka Union of Journalists (DUJ)
              (রেজিঃ নং-বি-৮২৯)

সূত্র ঃ                                                                                                তারিখ ঃ ০৫.১০.২০১৫

মঙ্গলবার বিএফইউজে-ডিইউজের সমাবেশ

বন্ধ মিডিয়া খুলে দেয়া, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদসহ আটক সাংবাদিকদের মুক্তি, সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেপ্তার, সাংবাদিক নির্যাতন বন্ধ ও নবম ওয়েজ বোর্ডের দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় বিএফইউজে-ডিইউজের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন  রোকন, মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান আজ সোমবার এক যুক্ত বিবৃতিতে উক্ত সমাবেশ সফলে সাংবাদিক সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
দৃষ্টি আকর্ষণ
সব প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের প্রধান বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ এসাইনমেন্ট এডিটর।
অনুরোধ
অনুগ্রহপূর্বক খবরটি প্রকাশ ও প্রচার এবং আগামীকালের সমাবেশের খবর সংগ্রহের জন্য একজন প্রতিবেদক ও ফটোসাংবাদিক/ইএনজি ক্যামেরাম্যান পাঠানোর অনুরোধ জানাচ্ছি। 

দফতর সম্পাদক
জাতীয় প্রেস ক্লাব, ১৮ তোপখানা রোড, ঢাকা-১০০০। 


No comments: