http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, March 8, 2017

Press Release from Jatiyo Somaztantrik Dol- JASOD




১১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের সমাবেশ সফল করার আহ্বান
আগামী ১১ মার্চ শনিবার বিকাল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাজাতান্ত্রিক দল-জাসদের সমাবেশ। জঙ্গি নির্মূল, জঙ্গিসঙ্গী বর্জন ও বিচার, দুর্নীতি ও বৈষম্য অবসান এবং সুশাসন-সমাজতন্ত্র কায়েমের আহ্বানে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দেশের সকল জেলা ও উপজেলা থেকে জাসদের লক্ষাধিক নেতা-কর্মী-সংগঠক সমাবেশে উপস্থিত থাকবেন। সমাবেশে বক্তব্য রাখবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

আজ দুপুর ২ টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাসদ স্থায়ী কমিটির সভা থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি দেশের সকল জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দকে যথাসময়ে সমাবেশ স্থলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ দেশের শ্রমিজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণকে সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন। 

বার্তা প্রেরক 


সহ-দফতর সম্পাদক 


No comments: