http://themonthlymuktidooth.blogspot.com

Monday, June 5, 2017

Press release from Jatuyo Somajtantrik Dol

৪ জুন ২০১৭
মাদারীপুরের জাসদ নেতা মোশাররফ হোসেন হাওলাদারের মৃত্যু
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মাদারীপুর জেলা শাখার সমাজসেবা সম্পাদক মোশাররফ হোসেন আজ রবিবার চিকিৎসাধীন অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না.....রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছল। তিনি স্ত্রী, দুই কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর কালকিনী উপজেলার আলীনগর গ্রামস্থ নিজ বাসভবন চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন কাজ সম্পন্ন হয়। 
জাসদের শোক
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক শোক বার্তায় জাসদ মাদারীপুর জেলা শাখার সমাজসেবা সম্পাদক মোশাররফ হোসেন এর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। 
বার্তা প্রেরক 



সহ-দফতর সম্পাদক 

No comments: