http://themonthlymuktidooth.blogspot.com

Tuesday, January 24, 2017

হিন্দু কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরুস্কার বিতরণ।





নাঃগঞ্জ,২৩ জানুয়ারী-হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নাঃ গঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৪র্থ পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরুস্কার বিতরনী অনুষ্ঠান ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম নাঃগঞ্জ জেলার সহকারী পরিচালক শাকুরুননেছা (মুনা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঃগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া , অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ ছরোয়ার হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিয়ার রহমান,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি মানিক চন্দ্র সরকার প্রমুখ।
পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় গীতা থেকে পাঠ করেন শ্রী শ্রী বালা জিয়র মন্দিরের কেন্দ্র শিক্ষক চন্পা গোস্বামী। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকদের উপস্থিতিতে প্রধান অতিথি জনাব রাব্বী মিয়া বলেন প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা দরকার। উক্ত অনুষ্ঠানে মোট ৫জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। তাদের মধ্যে অমিত মন্ডলসহ ৫জন শ্রেষ্ঠ শিক্ষক ও অহনা মজুমদারসহ ১০জন শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে পুরুস্কার গ্রহন করেন।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৪র্থ পর্যায়, র্ধম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধমীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়ধীন একটি প্রকল্প । ২০০২-০৩ অথ বছর থেকে প্রকল্পটি অদ্যবধি চলমান রয়েছে । ইতপূর্বে প্রকল্পটির ১ম,২য় ও ৩য় পর্যায় সফলভাবে বাস্তবায়িত হয়েছ।   বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫ শিক্ষাবর্ষে সমগ্র বাংলাদেশে (৬৪ জেলার ৪৮৯টি উপজেলায়) সম্প্রসারিত করা সম্ভব হয়েছে ।৫৩টি অাঞ্চলিক/জেলা কার্যালয়ের মাধ্যমে বর্তমানে ৫২৫০টি প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র ও ২৫০টি বয়স্ক শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে ।

Sangbadik Majid, Peelkhana 1 No Gate,Dhaka-Lalbag, Dhaka

r th indo

No comments: