http://themonthlymuktidooth.blogspot.com

Wednesday, September 26, 2018

Press release from Desh Bachao Manush Bachao


বিজয় চো‌খের সাম‌নে এখন আ‌ন্দোলন নামক অস্ত্র ব্যবহার করা : এমাজউ‌দ্দিন

‌বিজয় নি‌শ্চিত না হওয়া পর্যন্ত রাজপ‌থে থাকার জন্য নেতাকর্মী‌দের আহবান ক‌রে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক উপাচার্য প্র‌ফেসর ড. এমাজউ‌দ্দিন আহ‌মেদব‌লে‌ছেন,বিজয় চোখের সামনে দেখতে পাচ্ছি, এখন আমাদের উচিত হবে, শেষ মুহুর্তে সমালোচনা কান না দিয়ে, আন্দোলন নামক অস্ত্র ব্যবহার করা। বুধবার২৬ সে‌প্টে‌ম্বর ২০১৮ ঢাকা রিপোর্টার্স ইউ‌নি‌টির স্বাধীনতা হ‌লে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ই‌ভিএম বর্জন : জাতীয় নির্বাচন শীর্ষকগোল‌টে‌বিল বৈঠ‌কে তি‌নি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজ উদ্দিন আহমেদ বলেন, বিজয় চোখের সামনেদেখতে পাচ্ছি, এখন আমাদের উচিত হবে, শেষ মুহুর্তে সমালোচনা কান না দিয়ে, আন্দোলন নামক অস্ত্র ব্যবহার করা। বিএনপির ইমেজিং টাইগার হয়েআবার ফিরে আসুক তাহলেই কেবল সরকার পতন সম্ভব। তিনি বলেন, সামনে কঠিন দিন। আমাদের বিজয় ছিনিয়ে আনতে হলে উচিত হবে যতোক্ষন পর্যন্তনা আমাদের বিজয় নিশ্চিত না হয় ততোক্ষণ পর্যন্ত রাস্তায় থাকা। আর এই ধারণা সকলের মাঝে ধারন করতে হবে। তিনি বলেন, সরকার ঐক্য প্রক্রিয়ায়ভিত সন্তস্ত, তাদের কথায় শালীনতা নেই, ইতিমধ্যে হিসেব করে কথা বলার চেতনাও তারা হারিয়ে ফেলেছে। জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, জাতীয়ঐক্য যেনো অক্ষুণ্ণ রাখতে আমাদেরকে ৮৮ হাজার গ্রামে ছড়িয়ে দিতে হবে এবং এই জাতীয় ঐক্যকে কাজে লাগিয়ে এই সরকারে পতন ঘটাতে হবে। তিনিআরো বলেন, সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন। সামনে আমাদের সময় আসছে। বেগম খালেদ জিয়া তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা নিতেপারবেন। একই সাথে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সাবেক ভিসি বলেন, গত ৫ বছরে যতো নিয়োগ কোন মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি। শুধুমাত্রসরকারের আনুগত্য লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে তাই হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আমাদের দাবি হবে ইস্তেহার ঘোষনারআগে, সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সামরিক কর্মকর্তাদের প্লোলিং সেন্টারের কর্তৃত্ব থাকতেহবে। আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপ‌নের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপ‌স্থিত ছিলেন সা‌বেক এম‌পি শাহ মোঃ আবু জাফর, ‌জিনাফ সভাপ‌তি লায়ন মিয়া মোঃ আ‌নোয়ার, ছাত্রদলের সহ সম্পাদিকা আ‌রিফা সুলতানা রুমা,‌ জিয়া শিশু কি‌শোর সংগঠ‌নের সাধারণ সম্পাদক মোশারফহোসেন চৌধুরী, আ‌য়োজক সংগঠ‌নের সহ সভাপ‌তি নাজমুল হো‌সেন র‌নি, এড. আব্দুর রহিম প্রমুখ।


বার্তা প্রেরক,


রিয়াজ হাসান

No comments: