http://themonthlymuktidooth.blogspot.com

Saturday, April 27, 2019

সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে জাতীয় পার্টির শোক

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ও মহাসচিব জাফরউল্লাহ খান চৌধুরী লাহোরী বিশিষ্টসাংবাদিক, কলামিষ্ট মাহফুজ উল্লাহ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য যে প্রখ্যাত সাংবাদিক মাহফুজ উল্লাহ ষাট এর দশকে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন।তিনি সাংবাদিকতা ছাড়াও খন্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশী জাতীয়তাবাদের একজন কলম সৈনিক হারালো। যা কোনদিন পূরণ হওয়ার নয়। আমরা তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 

No comments: